• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

রাজধানীতে ৭ পাম্পে বাধ্যতামূলক ‘ফুয়েল পাস’, ডিজিটাল ব্যবস্থায় জ্বালানি বিতরণ শুরু

রিপোর্টার: / ৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রাজধানীতে ৭ পাম্পে বাধ্যতামূলক ‘ফুয়েল পাস’, ডিজিটাল ব্যবস্থায় জ্বালানি বিতরণ শুরু

সংবাদ:
রাজধানীর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর অংশ হিসেবে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

প্রাথমিকভাবে দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পরবর্তীতে আরও পাঁচটি স্টেশন যুক্ত করা হয়েছে। বর্তমানে রাজধানীর মোট সাতটি ফিলিং স্টেশনে এ সেবা চালু রয়েছে।

যেসব স্টেশনে ‘ফুয়েল পাস’ চালু হয়েছে সেগুলো হলো—তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

নতুন এ ব্যবস্থায় মোটরসাইকেল চালকদের কিউআর কোড স্ক্যান করে অ্যাপের মাধ্যমে জ্বালানি নিতে হবে। নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করা হবে এবং ফিলিং স্টেশনেও ডিজিটাল এন্ট্রি সম্পন্ন হওয়ার পরই জ্বালানি প্রদান করা হবে।

এছাড়া ‘ফুয়েল পাস’ অ্যাপটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে যানবাহনের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হবে, যা জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ