• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ফাঁদ: তরুণীদের ধর্ষণ ও ব্ল্যাকমেইল, ‘সিরিয়াল অপরাধী’ রাব্বি গ্রেপ্তার

রিপোর্টার: / ৪১ পঠিত
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ফাঁদ: তরুণীদের ধর্ষণ ও ব্ল্যাকমেইল, ‘সিরিয়াল অপরাধী’ রাব্বি গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে সেজে বন্ধুত্ব গড়ে তুলে তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচজন ভুক্তভোগীর পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাব্বি ফেসবুকে ভুয়া আইডি খুলে নারী পরিচয়ে কথা বলতেন। কণ্ঠ পরিবর্তন করে প্রথমে এক ভুক্তভোগীর মোবাইল নিজের নিয়ন্ত্রণে নিতেন। এরপর সেই অ্যাকাউন্ট ও সিম ব্যবহার করে ওই তরুণীর বন্ধু তালিকার স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদের টার্গেট করতেন। ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি করে উপহার দেওয়ার প্রলোভনে তাদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিতেন।

সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হতো এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করা হতো। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হতো। একইসঙ্গে তাদের পুনরায় শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগও পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার (২০ মার্চ) দুপুরে এক তরুণীকে ‘ফ্যামিলি মিট-আপ’-এর কথা বলে একই কৌশলে নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করা হয়। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে দীর্ঘদিন চাপের মধ্যে রাখা হয়। আবার সোমবার (৬ এপ্রিল) আরেক ভুক্তভোগীকে পোশাক ডেলিভারির কথা বলে ডেকে নিয়ে দুই ঘণ্টা আটকে রেখে ধর্ষণ ও লুটপাট করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আরও এক তরুণীর কাছ থেকে ভয় দেখিয়ে মোবাইল ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনাও তদন্তে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “গ্রেপ্তারের পর এখন পর্যন্ত রাব্বির বিরুদ্ধে ১০টি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সব ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।” তিনি আরও জানান, “ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা এবং নিয়মিত টাকা আদায়ের মতো ঘটনা আমরা একসঙ্গে খুব কমই দেখি।”

পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই মাসে অন্তত ১৩ জন তরুণীকে একই কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে রাব্বির বিরুদ্ধে। এমনকি নিজের বর্তমান স্ত্রীকেও একইভাবে প্রতারণার মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পরে বিয়ে করেছেন বলেও জানানো হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে বর্তমানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না এবং ভুক্তভোগীর সংখ্যা বাড়তে পারে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ