• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রহ্মপুত্র দিয়ে ঢাকায় এলো ৫৪০ টন মিথানল, চালু নৌপথ হুতির অগ্রযাত্রা রুখতে ইয়েমেন সরকারকে অস্ত্র দিল পাকিস্তান নাইজেরিয়ার ওন্দোতে এটিআর-৪২ মডেলের সামরিক বিমান বিধ্বস্ত সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিজয়নগরে চাঁদা না দেওয়ায় সুপারভাইজারকে কুপিয়ে জখম, ৪ জন আটক

রিপোর্টার: / ১১২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বিজয়নগরে চাঁদা না দেওয়ায় সুপারভাইজারকে কুপিয়ে জখম, ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিজয়নগরে চাঁদা না দেওয়ায় এক সুপারভাইজারকে কুপিয়ে গুরুতর জখম এবং নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ফারুক হোসেন (পিতা: হারিস মিয়া), স্থায়ী ঠিকানা গাজীপুরের টঙ্গী স্টেশন রোড। তিনি ঢাকার ২০৪ বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ মার্কেটস্থ সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মীরের বাজার সেন্টারের সুপারভাইজার হিসেবে কর্মরত।

অভিযোগে বলা হয়, গত কিছুদিন ধরে সালাউদ্দিন মোহাম্মদ নোমান, মো. মোস্তফা, আমীর খসরু, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোরশেদ আলম, কামাল হোসেনসহ আরও ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মানসিক চাপ দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল বিকাল আনুমানিক ৫টার দিকে সমিতির প্রধান কার্যালয়ে গেলে অভিযুক্তরা তাকে ঘিরে ফেলে এবং এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে প্রধান অভিযুক্ত সালাউদ্দিন মোহাম্মদ নোমান চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার সময় ডান হাতে গুরুতর জখম হন তিনি। এ সময় অন্যরা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে আহত করে।

হামলার সময় তার কাছ থেকে প্রায় ৫ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৭০০-৮০০ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে শাহবাগ থানা পুলিশ চারজনকে আটক করেছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ