• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ

রিপোর্টার: / ৫৬ পঠিত
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬

কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক প্রান্তিক কৃষক ও কৃষানীর মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সোমবার দুপুরে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি প্লাস।

কলাপাড়া শাখা ও বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা আঞ্চলিক ব্যবস্থাপক মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি প্লাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি এম আফজাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক ওয়াস শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার দাবি মীর সোহেল, উপজেলা হিসাব ব্যবস্থাপক সুশিল চন্দ্র সমদ্দার, শাখা ব্যবস্থাপক দাবি, বিসিউপি মো. হান্নান, শিবশংকর বিশ্বাস, সায়মুন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আগে সুবিধাভোগী কৃষক ও কৃষানীদের বীজ বপন, পরিচর্যা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব এবং এতে প্রান্তিক কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

বীজ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ