• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্লাইদুবাই পাইলটের অতৃপ্ত বিয়ের শর্ত ও চাঞ্চল্যকর পোস্টের তথ্য দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর: প্রধানমন্ত্রী

স্বচ্ছ নিয়োগে ভোলায় পুলিশে চাকরি পেলেন ৩৩ তরুণ-তরুণী, খুশিতে পরিবারগুলো

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

স্বচ্ছ নিয়োগে ভোলায় পুলিশে চাকরি পেলেন ৩৩ তরুণ-তরুণী, খুশিতে পরিবারগুলো

ভোলা প্রতিনিধি:

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভোলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ-তরুণী। সরকারি নির্ধারিত ফি ছাড়া কোনো ধরনের ঘুষ বা অতিরিক্ত অর্থ ছাড়াই চাকরি পাওয়ায় নতুন নিয়োগপ্রাপ্তদের পরিবারে বইছে আনন্দের বন্যা।

জেলা পুলিশ সূত্র জানায়, যাচাই-বাছাই, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাকরি পাওয়া অনেক প্রার্থী জানান, “পুলিশে চাকরি পেতে লাখ লাখ টাকা লাগে”— এমন প্রচলিত ধারণা এবার ভেঙে গেছে। কোনো দালাল, তদবির কিংবা সুপারিশ ছাড়াই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে তারা গর্বিত ও আবেগাপ্লুত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। চলতি বছর ভোলা জেলা থেকে মোট ১ হাজার ৫৩৮ জন প্রার্থী আবেদন করেন।

গত ২১, ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় (ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট) দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ সাতটি ইভেন্টে অংশ নেন প্রার্থীরা। এসব ধাপ শেষে ৪৬০ জন লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন এবং তারা ৯ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সোমবার সকালে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৪২ জন উত্তীর্ণ হন। পরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ৩৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৪ জনকে।

Md. Shahidullah Kawsar বলেন, “সমগ্র নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নির্ধারিত নীতিমালার ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত এসব নবীন সদস্য ভবিষ্যতে জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানবিক পুলিশিং কার্যক্রমে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

ফলাফল প্রকাশের পর ভোলা পুলিশ লাইন্সে উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় প্রার্থীদের পরিবারের সদস্যরাও আবেগঘন প্রতিক্রিয়া জানান।

উত্তীর্ণদের স্বজন শহিদুল ইসলাম, আসমা বেগম, আলাউদ্দিন ও ফাতেমা বেগম বলেন, “এমন স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা অব্যাহত থাকলে দেশের তরুণদের মধ্যে আস্থা আরও বাড়বে।”

নিয়োগ ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য ও ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ