• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

রিপোর্টার: / ১০৫ পঠিত
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬

বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক:

উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির পুনরুদ্ধার ত্বরান্বিত করতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ ও আংশিক সচল শিল্পকারখানা পুনরায় চালুর পাশাপাশি কৃষি ও ক্ষুদ্র শিল্প খাতকে চাঙ্গা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গভর্নর ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ঘোষিত প্যাকেজের আওতায় মোট ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে বন্ধ ও আংশিক সচল কারখানা পুনরায় চালুর জন্য ব্যবহার করা হবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে আরও ১৯ হাজার কোটি টাকা সরবরাহ করবে।

গভর্নর জানান, বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য ঋণের সুদের হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হতে পারে।

তিনি আরও বলেন, এই তহবিল শুধু বৃহৎ শিল্পেই সীমাবদ্ধ থাকবে না; কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং কৃষিখাতেও অর্থায়ন করা হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু হবে, নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে এবং কৃষি উৎপাদনও বাড়বে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, সবুজ বিনিয়োগ সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রম জোরদার হওয়ার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংক-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কোভিড-পরবর্তী অর্থনৈতিক সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো এই সুবিধার আওতায় আসবে।

অর্থনীতিবিদদের মতে, সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই প্রণোদনা শিল্পখাত পুনরুজ্জীবন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ