• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের মহারণ, পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার: / ১৫০ পঠিত
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের মহারণ, পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৮ জুন: দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (বালক ও বালিকা)-এর ফাইনাল খেলা আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদোসী টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি জানান, দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রেখে পাঁচ ধাপে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এবারের আসরে মোট ২২ লাখ ১৪ হাজার ১০৫ জন ক্ষুদে ফুটবলার অংশ নিয়েছে। এর মধ্যে ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন বালক এবং ১১ লাখ ৩ হাজার ২৯১ জন বালিকা খেলোয়াড়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর দেশব্যাপী বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে এক অনন্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। টুর্নামেন্টে ছেলে ও মেয়ে উভয় দল সমান সুযোগ-সুবিধা নিয়ে অংশগ্রহণ করেছে।

গত ৬ এপ্রিল মাঠ পর্যায়ের খেলা শুরু হয়ে ২৩ মে বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন ৮টি বালক ও ৮টি বালিকা দল জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে গত ৪ জুন এবং ইতোমধ্যে প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সম্পন্ন হয়েছে।

আগামী ২০ জুন চূড়ান্ত ট্রফির লড়াইয়ের মধ্য দিয়ে এ বছরের টুর্নামেন্টের পর্দা নামবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের নারী দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে তৃণমূল পর্যায়ের এমন ক্রীড়া আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ শুধু খেলোয়াড় তৈরির ক্ষেত্র নয়, বরং এটি শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের চর্চারও একটি কার্যকর প্ল্যাটফর্ম।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার লক্ষ্যে ‘নীতিমালা-২০২৬’ অনুমোদন এবং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দেশের প্রাথমিক শিক্ষায় নতুন মাত্রা যোগ করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ