• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্লাইদুবাই পাইলটের অতৃপ্ত বিয়ের শর্ত ও চাঞ্চল্যকর পোস্টের তথ্য দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর: প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন

রিপোর্টার: / ১৬১ পঠিত
আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে আরও গতিশীল করতে ৯ দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সর্বস্তরের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, কুয়াকাটাকে আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনসহ ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর, দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প ও অবকাঠামো প্রকল্পের কারণে এ অঞ্চলে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু মহাসড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই তীব্র যানজট ও সড়ক দুর্ঘটনা ঘটে, যা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তাদের মতে, কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক হবে। এতে পর্যটন শিল্পের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একই দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ