• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষায় এশিয়া টেলিভিশন চ্যানেল অপসংস্কৃতির আগ্রাসন রোধে অত্যাধুনিক ভূমিকা রাখছে- এমপি শাওন।//দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৮২ পঠিত
আপডেট: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

লালমোহন সংবাদদাতা।। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ৮ম বর্ষ পেরিয়ে ৯ব বর্ষে পা রাখলো আজ। সবার সাথে এশিয়ান টেলিভিশন এই শ্লোগানে ১৮ জানুয়রি ২০২০ইং সোমবার এ উপলক্ষে ভোলার লালমোহনে বর্নাঢ্য রালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন প্রেসক্লাব থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, এশিয়ান টিভি বস্তুনিষ্ট নিরপেক্ষ সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদন  পরিবেশন করতে সর্বদা সচেষ্টা ছিল এবং সামনের দিকে থাকবে। বিদেশী চ্যানেল আর অপসংস্কৃতির আগ্রাসন রোধে নিজস্ব ও দেশী ভালো অনুষ্ঠানের মানোন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবে এশিয়ান টেলিভিশন আমি আশা করি। আজকে জন্মদিনে আমি এশিয়ান টেলিভিশনের সকল কলাকুশলীসহ লালমোহন প্রতিনিধিকে ধন্যবাদ জানাই। সামনের দিকে এশিয়ান টেলিভিশন আরও ভালো করবে এই প্রত্যাশা করছি।অনান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান ও এশিয়ান টেলিভিশনের লালমোহন প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন জনি প্রমূখ। অনুষ্ঠানে লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ