• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

শাহজালাল বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ, আটক সাত

রিপোর্টার: / ৫৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের সাত যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেলের সি-শিফট এই অভিযান পরিচালনা করে। মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটে বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দারা নজরদারি জোরদার করেন।

যাত্রীরা ইমিগ্রেশন শেষে নিজেদের ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তাদের তল্লাশি করেন। এ সময় আজমল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার মদ পাওয়া যায়।

সব মিলিয়ে এই সাত যাত্রীর কাছ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা। জব্দ করা মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই ফ্লাইটে আসা একাধিক যাত্রীর কাছ থেকে এভাবে বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনাটি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাত্রীরা ব্যক্তিগতভাবে এসব মদ বহন করছিলেন নাকি এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ব্যাগেজে এত বিপুল পরিমাণ মদ কীভাবে আনা হলো এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে। বিমানবন্দরে অবৈধভাবে শুল্কযোগ্য বা নিষিদ্ধ পণ্য আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ