• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের সব বিমানের ওপর আকাশসীমা নিষিদ্ধ করল আলজেরিয়া চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে কিশোরীসহ নিখোঁজ ৪ বন্ধ্যাত্বের চিকিৎসায় গিয়ে ২৬ বছর বয়সী যুবকের শরীরে মিলল জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: বাকস্বাধীনতা ও মানবাধিকারের ঝুঁকি দেখছে সংস্থাটি এক ভিসায় ঘুরে দেখা যাবে ছয় দেশ: আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই বিমানবন্দর: আশাবাদী প্রধান নির্বাহী পল গ্রিফিথস সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ভবনের মেঝে খুঁড়ে উদ্ধার অভিযান

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে কিশোরীসহ নিখোঁজ ৪

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক কিশোরীসহ চারজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিখোঁজদের মধ্যে তিনজন মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। নদীতে গোসলের সময় তারা বিপদে পড়লে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও পানির স্রোতে তলিয়ে যান। বিষয়টি প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের জানালে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালিয়েও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীতে পানির প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এ কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাবে এবং পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করবে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধার অভিযানের পরবর্তী কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ