• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

অপরাধমুক্ত সমাজ গড়তে বিএনপি বদ্ধপরিকর: রুহুল কবির রিজভী

রিপোর্টার: / ৫২ পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে রিজভী বলেন, নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মর্যাদা সমুন্নত রাখা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা সুসংহত করতে সরকার যেসব যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে, সেগুলোর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’ বর্তমান রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম মিশে আছে, তাই আপনারাও এই সরকারের অংশ।

রিজভী আরও দাবি করেন, বর্তমান সরকারের আমলে অপরাধের চিত্র বদলেছে। তিনি বলেন, এখন আর নুসরাত, রুপা, খাদিজা, তনু বা মিতুর মতো ঘটনা ঘটে না। সরকারি দলের কোনো নেতাকর্মী এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নেই বলেও তিনি মন্তব্য করেন। সামাজিক সুরক্ষার বলয় তৈরিতে সরকারের নেওয়া কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে মাঠে থাকার নির্দেশনা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ