• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবজির পর এবার ডিমের দামেও অস্থিরতা: বিপাকে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানালেন বিমানমন্ত্রী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ করলেন হাইকোর্ট জাতিসংঘে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে উচ্চপর্যায়ের সভা কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নতুন নিয়োগ বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন উড়োজাহাজ বহর গড়তে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পথে ইউএস-বাংলা শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান শক্তি: হাবিবুর রশিদ হাবিব ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে ফ্লোরিডায় প্রবাসীদের স্মারকলিপি

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত, আহত ৭

রিপোর্টার: / ১০ পঠিত
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে এক বিয়ের অনুষ্ঠান শেষ করে কক্সবাজার ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকসহ চারজন প্রাণ হারান। এছাড়া দুর্ঘটনায় আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাঁয়ের দিকে যাচ্ছিল। পথে কলেজ বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউ-টার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন কক্সবাজার জেলার ঈদগাঁ ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার বাসিন্দা মিফতা, মোরশেদ, ফেরদৌস আলম এবং কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাস চালক মো. হাসান। প্রতিবেদনে যোগ করা তথ্য: এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ