• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আসিফ ও দক্ষিণে নাসীরুদ্দীনকে প্রার্থী করল এনসিপি

রিপোর্টার: / ৬১ পঠিত
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে লড়বেন।

নির্বাচনী কর্মপরিকল্পনা ও নির্দেশনা

প্রার্থিতা ঘোষণার পাশাপাশি দুই মহানগরের সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় সভা করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। সভায় আসন্ন নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম। তিনি কাউন্সিলরদের সম্ভাব্য প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার সমাধান এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার তাগিদ দেন। এছাড়া পলাতক আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উত্তর ও দক্ষিণ মহানগরের আহ্বায়ক যথাক্রমে আরিফুল ইসলাম আদীব ও ইসহাক সরকার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ