• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ভাইরাল অডিও: প্রত্যাহার হলেন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল

রিপোর্টার: / ৫৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ওসির কথোপকথন শোনা যায়। রেকর্ডে তাকে বলতে শোনা যায়, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে শেখ হাসিনার এখনই দেশে চলে আসা উচিত। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, রাস্তার পুলিশ এখন দুর্বল। একই সঙ্গে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার পরামর্শ দেওয়ার বিষয়টিও ওই অডিওতে উঠে এসেছে। রেকর্ডে আরও বিভিন্ন বিষয়ে তাকে আলাপ করতে শোনা যায়। এসব মন্তব্যের জের ধরে অবশেষে ওসি রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ