• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মী এবং নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো একটি বিশেষ ‘সাংবাদিক আড্ডা’। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বর্তমান গণমাধ্যমের চিত্র, পেশাগত চ্যালেঞ্জ এবং সাংবাদিকতার সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা হয়।

গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের একটি স্থানীয় রেস্তোরাঁয় এই আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী। তিনি ঢাকার সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি ও গণমাধ্যমের নানা সংকট নিয়ে নিজ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে মতামত প্রকাশ ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, প্রেসক্লাবের উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মনজু, প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, মঈনুদ্দীন নাসের, মাহমুদ খান তাসের, সাঈদ তারেক এবং এবিএম সালেহ উদ্দীন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধিরা। নিউইয়র্কে প্রবাসী সংবাদকর্মী ও বাংলাদেশ থেকে আগত গণমাধ্যমকর্মীদের এই মিলনমেলায় পেশাগত সংহতি প্রকাশের পাশাপাশি সাংবাদিকতার মান উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ