• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি নতুন ঋণের জন্য বাংলাদেশের সামনে আইএমএফের চার কঠিন শর্ত সবার জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পল্টন-প্রেস ক্লাবে অটোরিকশা চালকদের অবরোধ, রাজধানীতে তীব্র যানজট সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আলোচনার আহ্বান ইরানের চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনে বিশ্বশক্তির জোর প্রতিযোগিতা

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি

রিপোর্টার: / ০ পঠিত
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে রাইড শেয়ারিং ও ডেলিভারির কাজের ফাঁকে নিজের মোটরসাইকেলের পাশে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন উগান্ডার প্রবাসী মনসুর কাতাবালওয়া। তার তিলাওয়াতের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি। মূলত প্রবাসের ব্যস্ততা ও একাকীত্বের মাঝে পরিবার ও প্রয়াত প্রিয়জনদের স্মৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই চর্চা বজায় রেখেছেন।

মনসুর জানান, এই ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই তিনি নিয়মিত কুরআন চর্চা করে আসছেন। তিন বছর আগে খুব অল্প সময়ের ব্যবধানে তিনি তার বাবা-মা এবং ভাইকে হারান। এই ব্যক্তিগত শোক তাকে ইসলামের অনুশাসনের প্রতি আরও মনোযোগী করে তোলে। এই বেদনাদায়ক ঘটনার পরপরই তিনি নিজের চেষ্টায় পবিত্র কুরআন হিফজ বা মুখস্থ সম্পন্ন করেন। স্ত্রী ও দুই সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসে পাড়ি জমানো মনসুর এখন কাজের ফাঁকের অবসরটুকু এভাবেই কাজে লাগান।

ডেলিভারি পেশায় দিনের বেশিরভাগ সময় তাকে রাস্তায় থাকতে হয়। তাই কুরআন ভুলে যাওয়ার ভয়ে তিনি বাইক চালানোর সময় মোবাইলে তিলাওয়াত শোনেন এবং সুযোগ পেলেই হাতে রাখা কুরআন শরীফ খুলে বসে পড়েন। তিনি বলেন, কাজের বিরতিতে কুরআন পাঠ করলে তিনি মানসিক প্রশান্তি পাওয়ার পাশাপাশি নিজেকে আল্লাহর কাছাকাছি অনুভব করেন এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়।

তিনি আরও জানান, প্রয়াত মা-বাবার আত্মার শান্তি ও তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই তিনি নিয়মিত এই কুরআন পাঠ ও চর্চা চালিয়ে যাচ্ছেন। ব্যস্ত নগরের রাস্তার পাশে তার এমন নিষ্ঠাপূর্ণ তিলাওয়াত অনেক প্রবাসীর জন্যই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ