• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলতে যুদ্ধবিরতি ও সম্পদ মুক্তির শর্ত ইরানের মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, ভবন গুঁড়িয়ে লুট কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্যকারী ৩৮৮ কর্মক্ষেত্র বন্ধ রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম আটক ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান

মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, ভবন গুঁড়িয়ে লুট

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রায় ২৫০ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্লিনিকে প্রবেশ করে। হামলাকারীরা দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা নির্বিচারে ভাঙচুর ও লুটপাট চালায়। ৫০ বছর ধরে এই কেন্দ্রটি এলাকার দরিদ্র ও অসহায় মানুষসহ শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে আসছিল। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে হামলার ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। খোঁজ নিয়ে জানা গেছে, মুখোশ পরা ২৫০ জনেরও বেশি দুর্বৃত্ত গতকাল দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।

অভিযোগে জানা যায়, ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে এই নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। হামলাকারীরা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, এসি, ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা, ল্যাবরেটরির সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকাও খোয়া গেছে বলে দাবি করা হয়েছে। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিকের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে সমিতির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এই ধ্বংসযজ্ঞে প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আরও অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর। ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়।

ডা. নাসরিন আখতার বলেন, এটি নিছক ভাঙচুর নয়, বরং ১০ কাঠা জমি দখলের হীন উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনাকে শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নয়, বরং দেশের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন। আগামী দিনেই এখানে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুর কথা ছিল, যা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রশাসনের কাছে তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি পূরণ করে স্বাস্থ্যসেবা কার্যক্রম দ্রুত পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন। নারী ও শিশুর স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি।

ঘটনার বিষয়ে ডিএমপির শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের বিষয়টি পুলিশ অবগত। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গিয়েছিল। এ ঘটনায় শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের শনাক্তের প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ