
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫৫ জন রোগী, যার মধ্যে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন।
বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে চারজন, সিলেট ও চট্টগ্রামে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৯৫ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯৬ জন।