• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬২৩ জন। এছাড়া ১ লাখ ৯৮ হাজার ৮৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭২ হাজার ২১ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই পরিস্থিতি তুলে ধরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ