• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সামরিক শক্তি ও প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন প্রতারণা করলে বই ছাপার কাজ আর নয়: শিক্ষামন্ত্রী শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও মালামালসহ আটক ৭ এক রাতেই তিন দফা ভূমিকম্পে কাঁপল সীমান্ত ও বাংলাদেশ মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করলেন টেনেসির কারাপ্রধান সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আহত এক রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার ৪ বারে এনবিআরের একযোগে অভিযান জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানের দুই কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও মালামালসহ আটক ৭

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শুক্রবার ২ অক্টোবর দিবাগত রাতে বিশেষ নজরদারি ও অভিযানের অংশ হিসেবে তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ এবং সিগারেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭৮১ দশমিক ৩ গ্রাম ওজনের স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও তিন কার্টন সিগারেট। এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

শনিবার ৩ অক্টোবর এপিবিএনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত সাত ব্যক্তি হলেন তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২), মো. আলামিন গাজী (৩৭), রূপবান বেগম (৩৯) এবং এম. এ. মতিন (৩০)। জব্দ করা পণ্যগুলোর প্রকৃত উৎস কী এবং কী উপায়ে এগুলো বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় নিয়ে আসা হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় বিমানবন্দর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আইনের আওতায় এনে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জব্দকৃত পণ্যের বৈধতা যাচাই করার পাশাপাশি এগুলোর সঙ্গে জড়িত চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে এপিবিএনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এপিবিএন নিয়মিত ও কঠোর ভূমিকা পালন করছে। দেশের প্রধান এই আন্তর্জাতিক প্রবেশদ্বার দিয়ে স্বর্ণ বা যেকোনো অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। মূলত চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যেই নিয়মিতভাবে এসব অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ