• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

করোনা রোগী বাড়ছেই রাজশাহীতে ২০ দিনে শনাক্ত ১৫ জন

রিপোর্টার: / ৬৫০ পঠিত
আপডেট: শনিবার, ২ মে, ২০২০

 আমজাদ রাজশাহী প্রতিনিধিঃরাজশাহীতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও করোনা পজেটিভ রোগী শনাক্ত হচ্ছে।

শনিবার (২ মে) রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আরও এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দুর্গাপুরে ২ জনের করোনা শনাক্ত হলো। সব মিলিয়ে রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রামেক ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। তার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে। ওই ব্যক্তির নমুনা পজিটিভ আসার পরপরই তার বাড়ি লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে বলে দৈনিক ক্রাইম বাংলার সাংবাদিকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ