• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের কথা জানাল জামায়াত জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় কর্মরত পুলিশ সদস্যের করোনায় মৃত্যু।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

করোনায় নিজের জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও একজন সম্মুখযোদ্ধা। তার নাম কনস্টেবল রকিব উদ্দিন (৫৯)। তিনি নওগাঁ জেলা সদরে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। করোনাকালে জনগণকে সুরক্ষাসেবা দিতে গিয়ে এ নিয়ে ৯৫ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন। শুক্রবার (১৮ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকিব উদ্দিন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার গোমস্তাপুর বাজারপাড়া গ্রামে।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
এআইজি সোহেল রানা আরও বলেন, কনস্টেবল রকিব উদ্দিনের অবস্থার অবনতি হলে নওগাঁ জেলা পুলিশ তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানোর চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি। পরে তাকে ঢাকায় পাঠানোর জন্য লাইফ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। কিন্তু সকল চেষ্টা পেছনে ফেলে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ