• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

যানজট নিরসনে গাজীপুর-ঢাকা বিশেষ ট্রেন চালু

রিপোর্টার: / ৪০৭ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুন, ২০২১

গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা মহাসড়কে যানজট এড়াতে রোববার থেকে তিনটি বিশেষ ট্রেন চালু হয়েছে। জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, রোববার সকাল সোয়া ৭টার দিকে জয়দেবপুর জংশন থেকে যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এছাড়া টাঙ্গাইল থেকে ঢাকা-চলাচলকারী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ৮টা ২০ মিনিটে গাজীপুর ছেড়ে যায়।

তুরাগ এক্সপ্রেস প্রতিদিন ঢাকা থেকে ভোর ৫টায় ছেড়ে সকাল ৬টায় গাজীপুর পৌঁছবে। গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সাড়ে ৮টায়।

বিকাল ৫টা ২০মিনিটে ঢাকা থেকে ছেড়ে পৌনে ৭টার দিকে গাজীপুরে পৌঁছাবে এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৮টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ