• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান পাটাতন ধসে সড়কে নামাজ আদায়, কলাপাড়ায় মসজিদ সংস্কারে এগিয়ে এলেন যুবদল নেতা সুমন গাজী আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত প্রত্যাহার, পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা

সারা দেশে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৬৪ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ জুন, ২০২১

ক্রাইম বাংলা ডেক্স       করোনা ভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
করোনা ভাইরাসের অতি সংক্রমণশীল ডেলটা ধরণ ঠেকাতে এই সুপারিশ দেয়া হয়। আজ বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮ তম সভায় এই সুপারিশ করা হয়।

আঞ্চলিক লকডাউনে কাজ না হওয়ায় সারা দেশে শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছে। এসময় অফিস-আদালত সব বন্ধ থাকবে বলে এ সভার আলোচনায় সুপারিশ করা হয়।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান,  জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই সুপারিশ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে সম্পূর্ণ শাটডাউনের এই সুপারিশ বাস্তবায়ন করবে সরকার এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই শাটডাউন হবে আরও কঠোর।

এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। যা গেলো দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ