• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ ৩৬ জনের তালিকা করেছে বরগুনা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৭ পঠিত
আপডেট: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনের তালিকা তৈরি করেছে বরগুনা জেলা প্রশাসন। এদের মধ্যে বরগুনার ২৮ জন, পটুয়াখালীর ৩ জন, নরসিংদীর ৩ জন এবং ঢাকা ও নারায়ণগঞ্জের একজন করে বাসিন্দা রয়েছে।

লঞ্চ দুর্ঘটনায় বরগুনায় নিহত ও নিখোঁজদের পরিবারের চলছে শোকের মাতম। প্রিয় স্বজনদেন হারিয়ে পাগলপ্রায় নিখোঁজ ও নিহতদের স্বজনরা। এদিকে অজ্ঞাত হিসেবে দাফন করা ২৩টি মরদেহ শনাক্ত করতে দ্বিতীয় দিনেও বরগুনায় চলছে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ।

অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় পর থেকে এখনও নিখোঁজ মা রাজিয়া বেগম এবং বোন নুসরাত জাহান। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক বোন লামিয়া ও দাদি মমতাজ বেগম সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে। এতে পাগল প্রায় জান্নাতুল ফেরদৌসী। একই অবস্থা বরগুনার বহু পরিবারের।

এদিকে লঞ্চ দুর্ঘটনায় অজ্ঞাত ২৩ মরদেহ শনাক্তের জন্য বরগুনায় দ্বিতীয় দিনেও চলছে নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ