• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেইমার কেন হাসির খোরাক?/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সেই ২০১৮ বিশ্বকাপ থেকে শুরু। সামান্য বাধা পেয়ে মাঠে পড়ে গড়াগড়ি খাওয়া, অযথা ডাইভ দেওয়ায় ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে তখন থেকেই হাসিঠাট্টা হয়ে আসছে। চার বছরেও পরিস্থিতি বদলায়নি। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে পিএসজি জাপান সফর শেষ করেছে গাম্বা ওসাকার বিপক্ষে ৬-২ গোলের জয়ে। ম্যাচটিতে জোড়া গোল করেছেন নেইমার, সেই সঙ্গে ডাইভ দিয়ে হাসির খোরাক হয়েছেন। ম্যাচের তখন ৩১ মিনিট। পাবলো সারাবিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। এমন সময় বাঁ প্রান্তে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন নেইমার। ওসাকার ডিফেন্ডার জেন্টা মিউরা তাকে আটকানোর চেষ্টা করেন। তাকে কাটিয়ে নেইমার এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মিউরো পড়ে যান। পড়ে যাওয়ার আগে তার পা গিয়ে লাগে নেইমারের ডান পায়ে। সামান্য টাচ হলেও নেইমার এমনভাবে পড়ে যান, যা দেখে যে কেউ বলবে তিনি হয়তো মারাত্মক কোনো চোট পেয়েছেন! নেইমারের কাণ্ড দেখে রেফারিও পেনাল্টির বাঁশি বাজান।  নিঁখুত স্পটকিক থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। যদিও সেটি পেনাল্টি হওয়ার মতো ঘটনা ছিল না। তাই সোশ্যাল সাইটে নেইমারকে নিয়ে চলছে হাসাহাসি। নেইমারের শূন্যে লাফ দিয়ে পড়ে যাওয়ার দৃশ্য শেয়ার করে বলা হচ্ছে, ‘একদম সুইমিং পুলের ডাইভ!’ কেউ আবার বলছেন, ‘কী দরকার ছিল, দল তো এমনিতেই জিতেছে। ‘ আরেক ফুটবলপ্রেমী লিখেছেন,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ