• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।।

আগামী নির্বাচনে বিএনপি’র ইমাম কে, জনগণ জানতে চায়: কাদের /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে জনগণ তা জানতে চায়। গতকাল বৃস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ২০১৮ সালে গণফোরাম প্রধান ড. কামালকে ইমাম মেনে ভুল করেছেন, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি একথা বলেন। আগামী নির্বাচন জয়ী হলে জাতীয় সরকার গঠন করবেন বিএনপি এবং তার সহযোগীরা এ বিষয়ে একমত হয়েছেন। সেতুমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, স্বপ্নতো তারা বারবার দেখেন, গত নির্বাচনেও ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন। তাদের স্বপ্নে দেখা জাতীয় সরকার এবারও জাতির সাথে জাতীয় তামাশা কিনা তা দেখা যাবে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক, জনগণ চাইলে জয়লাভ করুক। বিএনপি তো নির্বাচন প্রক্রিয়াই বিশ্বাস করে না। তারা চায় চক্রান্ত করে যে কোন উপায়ে ক্ষমতায় যেতে। তিনি বলেন, বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোন প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না। ওবায়দুল কাদের বলেন, ঐক্যের নামে বিএনপি এবং তার দোসররা মূলত শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশ-বিদেশে চক্রান্ত করছে। তাদের এ চক্রান্ত প্রতিরোধ এবং প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত। বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপি কে? ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ। তিনি বলেন, জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং আছে, জনগণ যতদিন চাইবে ততদিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। বিএনপির চাওয়া না চাওয়ায় কোন কিছু আসে যায় না। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ