• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

৭২ একর খাস জমি কান্ড! কলাপাড়ায় সেই সার্ভেয়ার গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

কলাপাডা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ন-২ প্রকল্পের অন্তড়ালে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বরাদ্দ দেয়ার ঘটনায় জড়িত সেই সার্ভেয়ারকে গ্রেফতার করেছে কলাপাডা থানা পুলিশ। (৪ আগষ্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রুপাতলী আবাসিক এলাকা থেকে অভিযুক্ত সার্ভেয়ার হুমায়ুন কবির (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে কলাপাডা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েেছ।
এর আগে বৃহস্পতিবার ভূমি অফিস সার্ভেয়ার মো: হুমায়ুন কবিরকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আসামীদের নামে দন্ডবিধির ৪০৮/৪০৯/৪৬৭/৪৬৮ ও ৪৭১ ধারায় কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামীদের সংখ্যা স্পষ্ট করা হয়নি। তবে ৪২ বিত্তবান বন্দোবস্ত  গ্রহীতার নাম, ঠিকানা, বন্দোবস্ত কেস ও দলিল নম্বর,জমির তফসিল উল্লেখ করা হয়েছে। মামলার বাদি হয়েছেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। যার স্বাক্ষরে বন্দোবস্ত  রেজিষ্ট্রী হয়েছে। সেই স্বাক্ষর জাল না সঠিক সেটি নিশ্চিত হওয়ার আগেই সেই ইউএনও বাদী হওয়ায় মামলার স্বচ্ছতা নিয়েও  প্রশ্ন উঠেছে। এতে আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে দায়েরকৃত মামলার তদন্তও অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে বিঘœ সৃষ্টি হতে পারে,এমন মন্তব্য করেছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।
এদিকে গ্রেফতারকৃত সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবির আদালত চত্বরে গণমাধ্যমকে বলেছেন, তিনি কেবল ঊর্ধ্বতনদের আদেশ পালন করেছেন।  কবুলিয়ত রেজিষ্ট্রির নথিপত্রে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর ছিল।’
কলাপাডা থানার ওসি মো: জসিম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে মামলাটি তদন্তের জন্য আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কেননা মামলায় অজ্ঞতনামা আসামি রয়েছে।’
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদল বলেন, ’জেলা প্রশাসনের গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম শেষ না হতেই বন্দোবস্ত কান্ডের ঘটনায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করায় এর স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ