• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুরাতন বাণিজ্য মেলার মাঠে ২০টি বোমা উদ্ধার, এলাকা ঘেরাও দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ ইসরায়েলি ফ্লাইটের অবতরণে মরিশাসের নিষেধাজ্ঞা, নেপথ্যে কূটনৈতিক জটিলতা? ইব্রাহিমোভিচ ও রোনালদোকে ছাড়িয়ে হালান্ডের নতুন রেকর্ড আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের ইউরেনিয়াম, আসছে বিকল্প পথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচল তেহরানের বিমানবন্দর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ফিফা আসিয়ান কাপ: সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের পাকিস্তানের আকাশসীমায় বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত গাজায় ধ্বংসস্তূপ সরাতে এক দশক, নিচে চাপা হাজারো মানুষ

প্রতিদিন সকালে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় …..মহিপুর থানার ওসি আবুল খায়ের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৩ পঠিত
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ প্রতিদিন সকালে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হয়। দুইটি মৎস্য বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা থাকায় সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। পর্যটকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন রাত পরিশ্রম করতে হয় থানা পুলিশ সদস্যদের। দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত রয়েছেন বলে মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন। শনিবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওসি আরো বলেন,পুলিশের নিয়মিত টহল থাকার কারনে মাদকসহ বিভিন্ন অপকর্ম কমে গেছে। এছাড়া কুয়াকাটার দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের লেবুরবন থেকে ঝাউবন পর্যন্ত একটি চক্র বিভিন্ন সময় অপরাধ করে বেড়াত। সেই চক্রের মুল হোতা একাধিক মামলার আসামি জংলা শাহালমকে গ্রেফতার করেছি। এখন সেখানে মানুষ খুব স্বাচ্ছন্দে বসবাস করছে।
এ সময় সাংবাদিক এসকে রঞ্জন, উত্তম কুমার হাওলাদার, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো.ওমর ফারুক, মো.নাহিদুল হক, ইমন আল আহসানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
খোন্দকার মো.আবুল খায়ের মহিপুর থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে অপরাধ দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে মতবিনিময় সভা শেষে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পড়ানো ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ