• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাঁটুর চোট নিয়েও হ্যাটট্রিক—সান্তোসকে অবনমনসঙ্কট থেকে টেনে তুললেন নেইমার হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের,, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা,, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া, লন্ডন যাত্রা রোববারে নির্ভর চিকিৎসকদের সিদ্ধান্তে,, নবম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, মহাসমাবেশে সরকারি কর্মচারীদের ঘোষণা,, খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি কারিগরি জটিলতায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

সুন্দরবনের কটকায় ১৮ ট্রলারসহ ৫৫ জেলে আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশের অভিযোগে ১৮ টি মাছ ধরা ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রোববার ভোর ৫টার দিকে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ সামসুল আরেফিন অভিযান চালিয়ে ট্রলারসহ ওই জেলেদের আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হবে বলে বন বিভাগ জানায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শনে জন্য রেঞ্জে কর্মকর্তা কটকা অভয়ারণ্য এলাকায় যায়। এ সময় কটকার কাদেরের খালে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মাছ ধরা ট্রলার দেখতে পান। সাথে সাথে অভিযান চালিয়ে ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করেন তিনি। আটক জেলে ও ট্রলারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদিক মাহমুদ জানান, আটক হওয়া ট্রলারের মধ্যে ১০ টি ট্রলার গত শুক্র ও শনিবার সাগরে ইলিশ আহরনের জন্য দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ি থেকে পারমিট গ্রহন করে। গত রাতে সাগর উত্তাল হওয়ায় তারা কটকার ওই খালে আশ্রয় নেয়। ট্রলারগুলির মধ্যে ১০টি ইলিশ ধরা জাল ও ৮টিতে ক্ষুদ্র ফাঁসের জাল পাওয়া গেছে। আটক জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার রাজাপুর ও পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকার বলে তিনি জানান।সুন্দরবনের কটকায় ১৮ ট্রলারসহ ৫৫ জেলে আটক

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশের অভিযোগে ১৮ টি মাছ ধরা ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রোববার ভোর ৫টার দিকে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ সামসুল আরেফিন অভিযান চালিয়ে ট্রলারসহ ওই জেলেদের আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হবে বলে বন বিভাগ জানায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শনে জন্য রেঞ্জে কর্মকর্তা কটকা অভয়ারণ্য এলাকায় যায়। এ সময় কটকার কাদেরের খালে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মাছ ধরা ট্রলার দেখতে পান। সাথে সাথে অভিযান চালিয়ে ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করেন তিনি। আটক জেলে ও ট্রলারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদিক মাহমুদ জানান, আটক হওয়া ট্রলারের মধ্যে ১০ টি ট্রলার গত শুক্র ও শনিবার সাগরে ইলিশ আহরনের জন্য দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ি থেকে পারমিট গ্রহন করে। গত রাতে সাগর উত্তাল হওয়ায় তারা কটকার ওই খালে আশ্রয় নেয়। ট্রলারগুলির মধ্যে ১০টি ইলিশ ধরা জাল ও ৮টিতে ক্ষুদ্র ফাঁসের জাল পাওয়া গেছে। আটক জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার রাজাপুর ও পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকার

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ