• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত সাত জেলে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মো.নাহিদুল হক কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ সাগরে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের সাত জেলে আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামাল সিকদার, রিয়াজ ফকির, জামাল হোসেন ও রুবেলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্র জানা গেছে, সাগরে জাল পাতা নিয়ে দুই দল জেলেদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষ হলে উভয় পক্ষের সাতজন আহত হয়। তাদেরকে তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃনা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, এ বিষষে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ