Array জনগণকে শান্তিতে রাখায় পুরস্কার হিসেবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে/দৈনিক ক্রাইম বাংলা। জনগণকে শান্তিতে রাখায় পুরস্কার হিসেবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে/দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জনগণকে শান্তিতে রাখায় পুরস্কার হিসেবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৩ পঠিত
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এজন্য পুরস্কার হিসেবে তাকে আবার ক্ষমতায় আনতে হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একসময় খাস জমি দখলে নিতো যাদের অর্থসম্পদ আছে তারা। এখন কিন্তু আর সেই দিন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ খাস জমিতে সরকারি অর্থে ভূমিহীনদের ঘর তুলে দেওয়া হচ্ছে। কারণ শেখ হাসিনা চাইছেন দেশের সকল মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হোক। তিনি সকল মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
রোববার  দুপুরে ঝালকাঠিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
২০০৮ সালে ২৬ হাজার টন খাদ্য ঘাটতি ছিল দাবি করে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে খাদ্য ঘাটতি পূরণ করে আজকে আমরা খাদ্যে উদ্বৃত্ত। এসব কিছুই হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এজন্য পুরস্কার হিসেবে তাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই এসব কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
ঝালকাঠি সদর উপজেলার ৫৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণ করা হয়। পরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৬টি গাভী বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ