• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্ধ্যাত্বের চিকিৎসায় গিয়ে ২৬ বছর বয়সী যুবকের শরীরে মিলল জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: বাকস্বাধীনতা ও মানবাধিকারের ঝুঁকি দেখছে সংস্থাটি এক ভিসায় ঘুরে দেখা যাবে ছয় দেশ: আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই বিমানবন্দর: আশাবাদী প্রধান নির্বাহী পল গ্রিফিথস সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ভবনের মেঝে খুঁড়ে উদ্ধার অভিযান রাশিয়ায় ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের আল মামুন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

বাংলাদেশ থেকে ইউএই’র পেশাদারদের পাশাপাশি আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৫ পঠিত
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

ঢাকা, ১২ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ) : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাত সরকারকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে পেশাদারদের পাশাপাশি আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের আবাসিক রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে আবদুল হামিদ এ  আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বৈঠক সম্পর্কে বাসসকে ব্রিফ করেন।
আবদুল হামিদ করোনা মহামারী সত্ত্বেও “দুবাই এক্সপো ২০২০” সফলভাবে সম্পন্ন  করার জন্য আরব আমিরাতের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি প্রায় সাত লাখ বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।
আরব আমিরাত বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), সিরামিক, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, প্লাস্টিক এবং নির্মাণ সামগ্রী রপ্তানি করে থাকে।
সংযুক্ত আরব আমিরাত এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে বলেও আবদুল হামিদ উল্লেখ করেন।
পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ইউএই’র সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে এই সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।
রাষ্ট্রপ্রধান দূতকে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন যাতে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও দৃঢ় হয়।
সংশ্লিষ্ট সচিবগণ ও বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতকে “গার্ড অব অনার” প্রদান করে।
সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়। রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ