• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ড/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৭ পঠিত
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী দিনের রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ড। ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১ বল বাকী থাকতেই জয় দেখা পায় নেদারল্যান্ড। গত রোববার জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নামে আরব আমিরাত। ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে দুই উদ্বোধনী ব্যাটার চিরাগ সুরি ও মোহাম্মদ ওয়াসিম। দলীয় ৩৩ রানে ২০ বলে ১৩ রান করে আউট হন চিরাগ সুরি। এরপর ক্রিজে আসেন কাশফি দাউদ। দলীয় ৫৯ রানে ১৪ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান কাশফি। এরপর অরভিন্ডকে নিয়ে রান কিছুটা এগিয়ে নেন ওপেনিংয়ে  নামা মোহাম্মদ ওয়াসিম। দলীয় ৯১ রানে ৪৭ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৯৯ রানে থেকে ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তোলে আরব আমিরাত। নেদারল্যান্ডের পক্ষে বাস ডি লিডই ৩ ওভারে ১৯ রান খরচায় নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১১২ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে বিক্রমজিত সিংয়ের উইকেট হারায় নেদারল্যান্ড। দলীয় ১৪ রানে ৭ বলে ১০ করে আউট হন বিক্রমজিত। এরপর ম্যাক্স ওডোদ ও বাস ডি লিডই মিলে শুরুর ধাক্কা সামাল দেন। দুজন মিলে ২৭ রানের ছোট পার্টনারশিপ গড়েন। দলীয় ৪১ রানে ১৮ বলে ২৩ করে আউট হন ওপেনিংয়ে নাম ম্যাক্স ওডোদ। এরপর দলীয় ৫৯ রানে আউট হন বোলিংয়ে চমক দেখানো বাস ডি লিডই। ১৮ বলে ১৪ করে সাজঘরে ফিরে আন তিনি। এরপর ৭১ থেকে ৭৬ রানের মধ্যে আরও তিন নেদারল্যান্ডের ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে আমিরাতের বোলার জুনাইদ সিদ্দিক। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৩৫ রান প্রয়োজন হয় নেদারল্যান্ডের। এরপর নেদারল্যান্ডের দুই ব্যাটার স্কট এডোয়ার্ড ও টিম প্রিংগেল মিলে পরিস্থিতি অনুযায়ী দেখেশুনে খেলে দলকে জয়ের পথেই রাখে। কিন্তু জয় থেকে ৯ রান দূরে থাকতে ১৬ বলে ১৫ রান করে আমিরাত পেসার জাহুর খানের বলে বোল্ড হন টিম প্রিংগেল। এরপর ভ্যান বিককে নিয়ে ১ বল হাতে রেখে নেদারল্যান্ডকে জয় এনে দেয় স্কট এডোয়ার্ড। তিনি ১৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ