• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পল্টন-প্রেস ক্লাবে অটোরিকশা চালকদের অবরোধ, রাজধানীতে তীব্র যানজট সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আলোচনার আহ্বান ইরানের চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনে বিশ্বশক্তির জোর প্রতিযোগিতা ১৭২ যাত্রীর প্রাণরক্ষা: হাসপাতালে আহত পাইলটকে দেখতে গেলেন ক্রাউন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হাজিপুরে বৈদ্যুতিক চুরি ঘিরে উত্তেজনা, দুইজন আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি

সরকারি সহায়তা জোটেনি প্রতিবন্ধী দুই ভাই বোনের এই মহামারী সময় বরগু।

রিপোর্টার: / ৫৩০ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি ঃ
তাজেনুর-দুলাল দুই ভাইবোনই জন্মগত প্রতিবন্ধী। একজন ‘বাক’ অপরজন ‘বুদ্ধি’। তাদের বাবা বেঁচে নেই।
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা এলাকায় একটি ভাঙা কুটিরে তাদের বসবাস। ভিটেটুকু ছাড়া এক ইঞ্চি জমি নেই। হাঁটা চলার পথটিতেও প্রতিবেশী নালা কেটে দিয়েছেন।
মূলত পরের ফুট ফরমায়েশ খেঁটে আর চেয়ে চিন্তে খাবারের জোগাড় হতো দুই ভাইবোনের। মহামারি করোনার কারণে এখন সে পথও বন্ধ। আশপাশের প্রতিবেশীরা ভালো নেই।
ক্ষুধার জ্বালা নিয়ে এখন খুবই কষ্টে দিন কাটছে তাদের। সরকারি সহায়তাও যে জোটেনি, এতটুকু বলার সাধ্যও নেই বাক প্রতিবন্ধী দুলালের। তবে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন, কিছুই জোটেনি এখনো।
কেন জোটেনি- জানতে চাওয়া হয় ওই এলাকার ইউপি সদস্য ইলিয়াস রায়হানের কাছে। তিনি বলেন, ‘নাম দিয়েছি তালিকায়, হয়ত শিগগিরই ব্যবস্থা হবে।’
বরগুনা মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন  বলেন, ‘এনাদের অবস্থা এতই করুণ যে তাকানো যায়না। ঘর বলতে একটুখানি কুটির, তাও ভাঙাচোরা। গৃহহীন কত মানুষ ঘর পেয়েছে, কিন্ত দুলাল-তাজেনুরদের কোনো গতি হয়নি। হয়ত এরা দু’জন মানুষের তালিকায়ই নেই।’
এদের ব্যাপারে সাথে কথা হয় বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস হোসেন স্বপন শরীফের সাথে। তিনি বলেন, ‘তাজেনুর ও দুলাল এর আগে এলাকায় ছিলোনা। সম্প্রতি তারা বাবার রেখে যাওয়া ভিটেয় বসবাস শুরু করেছে। যে কারণে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা হয়নি। এছাড়া অন্যান্য সহায়তার ব্যাপারেও ব্যবস্থা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ওই দুজন যাতে নিয়মানুযায়ী সরকারি সহায়তা পান, সে ব্যাপারে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।’
বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বলেন, ‘ওনাদের ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ সহায়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ