• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসে না: স্বাস্থ্যমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি বিশৃঙ্খলা করে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে ক্ষমতায় যেতে চায়। তারা ভোটে আসতে চায় না, ভোটের কথা বলে না। বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসে না। শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে খান বাহাদুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিএনপি খালি চায় ক্ষমতা, বলেন-তো তারা ক্ষমতা নিয়ে কি করবে। ক্ষমতা নিয়ে কি গ্রেনেড হামলা করবে, মানুষকে না খাইয়ে রাখবে নাকি আগুনে পোড়াবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার ব্যয় বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী মানুষকে বিনামূল্যে দিয়েছেন। একেক জন ব্যক্তির পেছনে টিকার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনিসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ