• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বিএনপিকে এখন শীতের পাখির মতো দেখা যাচ্ছে- তথ্যমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

আন্দোলন নিয়ে বিএনপির দম ফুরিয়েছে। সে কারণে তারা নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর জনসভা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে। কয়েকদিন বিরতি দিয়ে একটি প্রগ্রাম করে। গাড়ি যখন পুরোনো হয়ে যায় তখন ওটা চলে না। তখন কয়দিন পরপর ওটাকে স্টার্ট দিতে হয়। বিএনপি কয়েকদিন পরপর কর্মসূচি হচ্ছে ওই পুরোনো গাড়ির যেটা চলে না সেটার স্টার্ট দেওয়ার মতো। এখন দেখলাম গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, বিএনপিরও তেমন দম ফুরিয়ে গেছে। এজন্য তারা নীরব পদযাত্রা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জানুয়ারি রাজশাহীতে বিভাগীয় জনসভায় যোগ দেবেন। রাজশাহীর মাদ্রাসা মাঠে (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) এ জনসভা অনুষ্ঠিত হবে। হাছান মাহমুদ বলেন, জনসভায় প্রধানমন্ত্রী বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। এরইমধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ করা হয়েছে। মাঠের চেয়ে অন্তত ১০ গুণ বেশি লোক হবে। পুরো শহরজুড়েই সেদিন জনসভা হবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ