• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অক্টোবরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন নতুন সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বিমানবন্দরে অসুস্থ মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন আনসার সদস্যরা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু নিউগিনি প্রপার্টিজে হামলা: গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন কাতারে স্বল্প আয়ের মানুষের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির

চলমান যুগপৎ আন্দোলন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি মির্জা ফখরুলের/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৪ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা ডেস্ক।।

চলমান যুগপৎ আন্দোলন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে যুগপৎ আন্দোলন ভিন্নমাত্রা পেয়েছে।’ গতকাল রোববার ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলন নিয়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক হয়। এতে চলমান আন্দোলন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকার পতনের আন্দোলন আরও বেগবান করতে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে স্পষ্ট, একদলীয় শাসন চাপিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষ জানে না তারা ভোট দিতে পারবে কি না। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সমাবেশের তিনদিন আগে থেকে সব বন্ধ করে দেওয়া হয়। আমাদের কোনো কর্মসূচি করতে দিতে চান না তারা। আর তাদের কর্মসূচিতে রাষ্ট্রীয় সব শক্তিকে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। মুখে বলে একটা, বাস্তবে করে আরেকটা। দেশের পুরো চরিত্রটাই বদলে দিয়েছে। গোটা দেশকে অশান্ত অবস্থায় নিয়ে গেছেন ক্ষমতাসীনরা। বৈঠকে ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, মো. আবু তাহের, গোলাম মহিউদ্দিন ইকরাম, রাশেদ প্রধান, আবদুল করিম, আবুল কাশেম, মো. তফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। বিএনপি লিয়াজোঁ কমিটির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মোহাম্মাদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু বৈঠকে অংশ নেন বলে জানান দরের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ