• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অক্টোবরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন নতুন সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বিমানবন্দরে অসুস্থ মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন আনসার সদস্যরা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু নিউগিনি প্রপার্টিজে হামলা: গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন কাতারে স্বল্প আয়ের মানুষের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩০১ পঠিত
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ভবন ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী নতুন এ বিনিয়োগ ভবন ও দুই দিনব্যাপী জাতীয় রাজস্ব সম্মেলনের উদ্বোধন করেন। রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

এর আগে রাজস্ব সম্মেলনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, সম্মেলনের দুদিন রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা-সেমিনার হবে। সম্মেলনে মতবিনিময় এবং স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক সেবাসমূহের বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেওয়া হবে। একই সঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুসমূহ সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

রাজস্ব সম্মেলনে ভ্যাট, আয়কর এবং কাস্টমসের তিনটি স্টল থাকবে। স্টলগুলোতে ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র, ভ্যাট ও আয়করের দাখিলপত্র জমা দেওয়াসহ ভ্যাট, কাস্টমস ও আয়কর সংক্রান্ত অন্য প্রয়োজনীয় সেবা দেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ