• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঘোড়াঘাটে ফারসি ভাষায় লেখাযুক্ত পাথর উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩০২ পঠিত
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ফারসি ভাষায় লেখাযুক্ত একটি পাথর উদ্ধার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। পুলিশের ধারণা এটি কষ্টি পাথর।
৪ ফেব্রায়ারী শনিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া কবরস্থান থেকে পাথরটি উদ্ধার করে পুলিশ। পাথরটির ওজন প্রায় ৪৫ কেজি।
স্থানীয়রা জানান, কবরস্থানটি পরিস্কার পরিচ্ছন্ন ও সমান্তরাল কাজ চলছিল। এ সময় মাটি কাটার বিশেষ যন্ত্র স্কেবেটর (ভেকু) মেশিনের চালক মাটি খুঁড়তে গিয়ে একটি পাথর দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে পাথরটি উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, পাথরটি আমাদের হেফাজতে আছে। পাথরটির উপরে খোদাই করা লেখা আছে। ধারণা করছি এটি ফারসি ভাষা। বিজ্ঞ আদালতের আদেশক্রমে পাথরটি পরিক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ