• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নারীকে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯৬ পঠিত
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের রেশ কাটতে না কাটতেই জমাজমির বিরোধকে কেন্দ্র করে আবারও এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমেনা বেগম (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তারই এক প্রতিপক্ষ।
মাত্র কয়েকদিন আগে জমাজমির বিরোধকে কেন্দ্র করে ঘোড়াঘাটে জোড়া খুনের ঘটনা ঘটে। পরবর্তিতে অন্তত ৪০টি বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
৪ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার বারোপাইকেরগড় গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, বাড়ির পাশের দেড় বিঘা জমি নিয়ে প্রতিপক্ষ্য মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়ার সাথে আদালতে মামলা চলছে সেকেন্দার আলীর। তবে বাপ-দাদার আমল থেকেই বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ করে আসছে সেকেন্দার আলী। শনিবার সকালে ওই জমিতে পানি সেচ দিয়ে ধান রোপনের জন্য জমি চাষ করছিলো সেকেন্দারের ছেলে আলামিন। পাশেই দাঁড়িয়ে ছিলো সেকেন্দার আলীর স্ত্রী আমেনা বেগম।
এ সময় তাদের বিরোধী পক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া জমি চাষ করতে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া প্লাস্টিকের পাইপের মাথায় ধারালো ছুরি বাধা একটি বল্লম নিয়ে এসে এলোপাথাড়ি আমেনাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আমেনা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত রক্তক্ষরনে হাসপাতালে তার মৃত্যু হয়।
কান্না বিজরিত কন্ঠে নিহতের ছেলে আলামিন বলেন, আমি পাওয়ার ট্রিলারের উপর বসে ছিলাম। আর আমার মা কোমর নিচু করে জমি থেকে ইটের খোয়া তুলছিলো। এমন সময় মিন্টু ছুরি নিয়ে এসে আমার মায়ের পেটে ঢুকিয়ে দেয়।
ঘোড়াঘাট উপজেলা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মুরাদ বলেন, সকাল সাড়ে ৯টায় নিহত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। তার শরীরে এবং পেটের নিচের অংশে বেশ কয়েকটি ছুরির আঘাত রয়েছে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের সব ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আসামীদেরকে গ্রেফতারে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ