• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউফলে ইউনিয়ন আওয়ামী লীগের বাধার মুখে ইউনিয়ন বিএনপির পদযাত্রা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩৩৫ পঠিত
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজারের বাউফল-পটুয়াখালী মহাসড়কে ইউনিয়ন বিএনপির পদযাত্রা মিছিলে ইউনিয়ন আওয়ামী লীগের বাধা বিপত্তির অভিযোগ পাওয়া গেছে। এতে ইউনিয়ন বিএনপি সেই বাধা উপেক্ষা করে পদযাত্রা মিছিল সহ পদসভা সফল করেছেন।

শনিবার (১১ই ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে একাংশ ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মহাসড়কে পদযাত্রা মিছিল শুরু হলে ইউনিয়ন আওয়ামী লীগের বাধার মুখে পড়লেও তা উপেক্ষা করে পদযাত্রা মিছিল সহ পদসভা করা হয়।

পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর হুমায়ূন কবির বলেন, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা ময়দা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গনতন্ত্র পুনরুদ্ধার সহ ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ ও দেশনেত্রী খালেদা জিয়া এবং নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফার দাবিতে সদর ইউনিয়ন বিএনপি পদযাত্রা ডাকলে আমরা উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল অংশগ্রহন করে পদযাত্রা মিছিল করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাধা বিপত্তি সৃষ্টি করে। পরে তা উপেক্ষা করে পদযাত্রা করে পদসভার মধ্যদিয়ে সফল করা হয়। আমরা এ বাধার তীব্র নিন্দা জানাচ্ছি।

এব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, আমাদের স্কুলে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই এই আশংকায় তাদেরকে বলেছি মিছিল না করে সুন্দর ভাবে পদযাত্রা সফল করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ