• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কোরিয়ার ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৬ পঠিত
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা অনলাইন ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত কোরিয়ার প্রেসিডেন্টের দূত এবং ভবিষ্যৎ কৌশল বিষয়ক সিনিয়র সচিব জাং সুং মিন। বুধবার সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো.নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। কোরিয়াকে বাংলাদেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই কোরিয়া বিশেষ করে টেক্সটাইল ও অবকাঠামো খাতে সহযোগিতা করে আসছে। এখানে এখন বিনিয়োগ করার জন্য চমৎকার পরিবেশ ও সব ধরনের সুবিধা রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন প্রসঙ্গে জাং সুং মিন বলেন, তার দেশ আগামী ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী। তিনি বলেন, আগামী দিনে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। ১৯৭২ সালের ১২ মে কোরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ৫০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। বৈঠকে কোরিয়ার প্রেসিডেন্টের দূত বুধবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানান। বৈঠকে প্রেসিডেন্টের দূত প্রধানমন্ত্রীকে দক্ষিণ কোরিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া,পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ