• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী: স্পিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন। শনিবার স্পিকারের সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন রংপুরের পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা। এ সময় তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু ও সাধারণ সম্পাদক মো. আবু আজাদ মিয়া বাবলুর নেতৃত্বে শিক্ষক সমিতির নেতারা। এ সময় পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার চলমান অগ্রগতি, সার্বিক মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি শিক্ষকদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিতকরণেও সরকার বদ্ধপরিকর। পীরগঞ্জেও শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষাউপকরণ বিতরণসহ অন্যান্য শিক্ষায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান। এ সময় শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতা কামনা করেন স্পিকার। বর্তমান সরকারের মেয়াদে পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করে শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিরা নিরলস কাজ করে যাবেন বলে আশ্বাস দেন শিক্ষক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ