Array সরকারি সফরে ৫ দিনের জন্য কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি/দৈনিক ক্রাইম বাংলা।। সরকারি সফরে ৫ দিনের জন্য কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি সফরে ৫ দিনের জন্য কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

অনলাইন ডেস্ক।।

সরকারি সফরে আগামীকাল সোমবার ২৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোবাবর রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়ে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন তিনি। সোমবার দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে মোটরকেডযোগে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত হয়ে আড়াইটার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওয়ানা করবেন। সোয়া ৩টায় মিঠামইন হেলিপ্যাডে উপস্থিত ও গার্ড অব অনার শেষে মিঠামইনের কামালপুর নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন সেখানে রাত যাপন করবেন। ১ মার্চ মিঠামইনে দুপুর ২টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে গার্ড অব অনার শেষে করিমগঞ্জ উপজেলায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাবেন। সেখানে পৌনে ৪টায় উপস্থিত হবেন। মোটরকেডযোগে পৌনে ৫টায় কিশোরগঞ্জ সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। সার্কিট হাউজে সাড়ে ৫টায় গার্ড অব অনার শেষে শহরের খরমপট্টি নিজ বাসভবনে রাত যাপন করবেন। ২ মার্চ খরমপট্টি নিজ বাসভবন থেকে দুপুর ৩টায় কিশোরগঞ্জ আইনজীবী সমিতির উদ্দেশ্যে রওয়না দেবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত থেকে সোয়া ৩টায় আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল সোয়া ৪টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন। বিকেল সোয়া ৫টায় পৌর শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসভবনে উপস্থিত ও রাত যাপন করবেন। ৩ মার্চ দুপুর ৩টায় বাসভবন থেকে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে উপস্থিত থেকে বিকেল সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউজে উপস্থিত থেকে গার্ড অব অনার শেষে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ