• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-আব্বাস/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৪ পঠিত
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩

অনলাইন ডেস্ক।।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ বলে- বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে, আসলে বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগই অস্তিত্ব সংকট পড়বে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পদযাত্রার আগে এক সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস। বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ পদযাত্রা হয়। মির্জা আব্বাস বলেন, আমাদের পদযাত্রায় কোনো অশান্তি হবে না। বিএনপি শান্তির দল, আমরা শান্তি বজায় রাখবো। এই সরকার অর্থপাঁচার করছে, দুর্নীতি করেছে, নানাভাবে অশান্তি সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশে সব কিছুর দাম বেড়েছে। যখন আমরা কোনো দাবি করি, তখন সরকারের পক্ষ থেকে বন্দুকের গুলি বের হয়। তিনি বলেন, আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আমরাও চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু এই আওয়ামী লীগের কাটাছেরা করা সংবিধান দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি। তারা বলে বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে, বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগই অস্তিত্ব সংকট পড়বে। বিএনপির অস্তিত্ব সংকট কোনো দিনই ছিল না, কোনো দিনই পড়বে না। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সদস্য সচিব সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমিন তুহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ