• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন মাকছুদা, কারাগারেই এমপি গাজী নজরুল চীনের প্রতি বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান অক্টোবরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন নতুন সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বিমানবন্দরে অসুস্থ মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন আনসার সদস্যরা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না: আবদুর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩

ক্রাইম বাংলা অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, সরকার পতনই বিএনপি’র একমাত্র লক্ষ্য নয়, তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেয়া।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আন্তর্গত ঢাকা ৮ নির্বাচনী এলাকার সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না জানিয়ে আবদুর রহমান বলেন, বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি, আপনাদের সেই স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। তিনি বলেন, এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্ধী দেখতে চাই। সরকার বিরোধীদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পুরো হবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসেন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার মাসুদের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ