• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

নোয়াখালীতে আল-কারীম ইসলামী পাঠাগারের ১৯তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৬ পঠিত
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুরে মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতে মুক্তি শান্তির লক্ষ্যে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৪মার্চ) বিকেল ৩টায় রাজ্জাকপুর জামিয়া ও স্কুল মাঠে আল-কারীম ইসলামী পাঠাগার ও যুবসমাজের উদ্যোগে ১৯তম বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলার ভাওরকোট বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে তাফসিরুল কোরআন মাহফিলে কুরআন ও হাদীসের আলোকে আলোচনা করেন সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাচ্ছিরে কুরআন সুমধুর কন্ঠস্বর তারুণ্যের অহংকার বরিশাল জেলার সদর উপজেলায় জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ খাঁন আজাদী।

বিশেষ মেহমান হিসেবে তাফসির করেন
কুমিল্লার নাথের পেটুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রাশেদুল ইসলাম রহমতপুরী, বি-বাড়িয়া জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম শায়খূল হাদীস মাওলানা আজিজুল ইসলাম জালালি, জামিয়া মুহাম্মদীয়া রাজ্জাকপুরের মুহতামিম মাওলানা মুফতি নিছারুদ্দীন, রাজ্জাকপুর বায়তুল সালাম কেন্দ্রীয় মসজিদের খতিব মাসুম বিল্লাহ প্রমূখ।

বক্তারা বলেন, কাদিয়ানিরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী হিসেবে মানে না তাই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার দাবি জানান। আরবি মাসের শাবান মাসের পরের মাস রমজান, মুসলিম নর-নারীদের রমজানের রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়। কালেমা নামাজ রোজা হজ্ব যাকাতের বিভিন্ন মাসআলা গুলো সম্পর্কে বিশুদ্ধ ব্যাখা প্রদান করেন।
জীবনে গুনাহ করবো যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে মাফ চাইবো/ ইস্তেগফার করে নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ