• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন মাকছুদা, কারাগারেই এমপি গাজী নজরুল চীনের প্রতি বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান অক্টোবরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন নতুন সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বিমানবন্দরে অসুস্থ মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন আনসার সদস্যরা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

বাউফলে আসম ফিরোজ এমপি কে জড়িয়ে সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৬ পঠিত
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ মার্চ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ৩০ জন আহত হয়।

এ ঘটনায় বাউফলের সাংসদ সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ কে জড়িয়ে “এমপির সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক।

লিখিত সংবাদ সম্মেলনে ইব্রাহিম ফারুক বলেন, অশুভ উদ্দেশ্যে বাউফলের চার দশকের অভিভাবক আসম ফিরোজ এমপি কে বিতর্কিত করার জন্য বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, সাংসদ আসম ফিরোজ ঘটনাস্হল থেকে ২০০ মিটার দুরে অবস্হান করেছিলেন।
তার সামনে ছিল নেতাকর্মী ও পুলিশ বেস্টনী।
সাংসদ আসম ফিরোজ কে জড়িয়ে সংবাদ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।

রোববার (১৯ই মার্চ) বেলা এগারোটার দিকে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ